এবার চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনি নিজেই পারেন ফটোশপের ম্যাজিকের ছোঁয়ায় তৈরী করতে স্বচ্ছ নীল আকাশ। তা করতে হলে আপনার প্রথমেই লাগবে একটি ক্যানভাস আর আপনি তা নিজের মন মত যেকোনো সাইজেরই নিয়ে নিতে পারেন। একটি বিষয় না বললেই নয়, আর তা হল আপনি যখন নতুন একটি ফাইল বা ক্যানভাস ওপেন করছেন তা RGB কালার মোডে বা থ্রি-কালার মোডে নির্দেশিত থাকছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন কেননা RGB তে আপনি আপনার ইমেজে আপনার ইচ্ছে মত যেকোনো মুহূর্তেই যেকোনো রকমের ইফেক্টই, আপনি দিতে পারছেন যেটা হয়তবা CMYK বা ফোরকালার মোডে আপনি দিতে পারছেন না। তাই সে বিষয়টি মাথায় রেখেই আমরা আমাদের নতুন ফাইলের কালার মোড RGB নির্ধারণ করে দেবো। তবে আপনি আপনার কজের সুবিধার্থে যেকোনো মুহূর্তেই আপনার ইমেইজের কালার মোড পরিবর্তন করতে পারবেন। এবার আমরা ৯০০ পিক্সেলস্ প্রশস্থ ও ৮০০ পিক্সেলস্ উচ্চতা বিশিষ্ট এবং ৭২ রেজুলেশন সম্পন্ন একটি নতুন ফাইল নিয়ে নেবো। যেহেতু এটি একটি নীল আকাশের প্রজেক্ট তাই এবার আমরা ক্যানভাসটির নামকরণ করে নিই The Blue Sky। এখন মনে করুন তাহলে আপনার ক্যানভাসটি প্রস্তুত।
প্রথমে একটি নিউ লেয়ার ক্রিয়েট করে নিই। সেজন্য কী-বোর্ড থেকে Ctrl Shift N চাপুন। তার পর একটি ডায়ালগ বক্স আসবে।
এখন OK করে দিলে ডায়ালগ বক্সটি চলে যাবে এবং একটি নতুন লেয়ার তৈরী হবে। এই নতুন লেয়ারটি এই জন্য যেন পরবর্তীতে ইমেজটিকে মোডিফাই করা যায়। এরপর টুলবক্স এর কালার পিকারে ক্লিক করে মনের মত রং নির্বাচন করুন।
মাউস পয়েন্টারে যখন Set foreground color নির্দেশিত হবে তখন উপরের ছবিতে যেরূপ অবস্থানে মাউস পয়েন্টারটি রয়েছে সেরূপ অবস্থাতে মাউস পয়েন্টারটিকে রেখে এরপর ক্লিক করলেই কালার পিকার নামক ডায়ালগ বক্সটি উপস্থিত হবে।
যেহেতু আমরা এখানে একটি নীল আকাশের ছবি তৈরী করতে যাচ্ছি, সেহেতু নীল রংই নির্বাচন করতে হবে। আর সেখানে হরেক রকমের নীল রং বিদ্যমান। তন্মোধ্যে আপনার যেটা ভালোলাগে বা যেটাতে আপনি স্বচ্ছন্দ্যবোধ করেন সেটিকেই আপনি নির্বাচন করে নিতে পারেন। নীল রং নির্বাচন শেষে আপনি OK করে বেরিয়ে আসুন। আর মনে রাখতে হবে যে, একবার যেই রং আপনি নির্বাচন করলেন তা ভবিষ্যতেও আপনার প্রয়োজনে আসতে পারে। তাই তা যেন পুনরায় খুজে পেতে কষ্ট না হয় সেজন্য সেখানে রয়েছে এক দারুন ব্যবস্থা। সেটি হল কলার কোড। যেমন ডায়ালগ বক্সটিতে নিচে ডান কোনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে, আপনি যে রংটি নির্বাচন করলেন সেই রং এর কোডটি সেখানে একটি ছোট বক্সে লিখা আছে। আপনার কাজ হল আপনি ঐ স্থানের কোডটি আপনার প্রিয় রং এর কোড হিসেবে মনে রাখা বা কোথাউ সেই রং এর নাম সহ কোডটিকে লিখে রাখা। তাহলে পরবর্তী সময়ে আপনি যখন আবারও সেই রংটি ব্যবহার করতে যাবেন তখন কালার পিকারে গিয়ে শুধু যেই স্থানে কোড লিখা আছে সেখানে আপনার কাংক্ষিত কোডটি লিখে দিয়ে Enter বাটন প্রেস করলে বা OK তে ক্লিক করলে সেই রংটিই নির্বাচিত হবে।
রং নির্বাচন শেষ হল, এবার চলুন মেনু বারে অবস্থিত (১)Filter মেনু অপশনে ক্লিক করি। তাহলে Filter মেনুর অধীনে যত Sub-Menu রয়েছে তার লিস্ট দেখা যাবে এবং সেখান থেকে (২)Render এ ক্লিক করে তারপর (৩)Clouds এ ক্লিক করি। ব্যাস, আমাদের নীল আকাশের ছবি তৈরী সম্পন্ন হল।
ছবিটি লক্ষ্য করুন।
দেখলেনত কত মনোহর আর কত মনোমুগ্ধকর ঐ নীল আকাশের বাস্তব চিত্র অঙ্কন এখন আপনার হাতের মুঠোয়।
ফোরামের পরিসংখ্যান : পোস্টটি করা হয়েছে লিখেছেন Kazi Ali Noor • শনিবার, অক্টোবর 31, 2009 9:58 pm • উত্তর 0 • প্রদর্শন 3
"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন